দিনাজপুরের বিরলে এক মাদ্রাসা পড়ুয়া ছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে। সে উপজেলার ভান্ডারা ইউনিয়নের ঠনঠনিয়া গ্রামের সোলায়মান আলী এর ছেলে সাফায়েত হোসেন (৭)। বিরল পৌরশহরের কলেজ রোডের মাদ্রাতুস সুন্নাহ নামক প্রতিষ্ঠানে ৮ মাস পূর্বে ভর্তি করানো হয়।
১৪ নভেম্বর ২০২৬ শনিবার রাত ৮ টার পর তাকে মাদ্রাসার একটি টয়লেট হতে দরজা বন্ধ অবস্থায় উদ্ধারপূর্বক মাদ্রাসার মুহতামিম মোকাররম হোসেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত সহকারী সার্জন ডা. আনিকা লুবনা মৃত ঘোষণা করার সংবাদ পেয়ে পুলিশ তদন্ত কার্যক্রম শুরু করে। মৃতর শরীরে আঘাতের চিহ্ন আছে বলে জানিয়েছেন তাঁর পিতা সোলায়মান। ঘটনার দিন বিকাল ৪ টায় তাঁর দাদু মাদ্রাসায় এসে কিছু টাকা হাত খরচের জন্য দিয়ে যায়। এ রিপোর্ট লেখাকালীন লাশের সুরতহাল রিপোর্ট প্রস্ততপূর্বক মাদ্রাসার ঘটনাস্থল পরিদর্শন ও পরবর্তী আইনানুগ কার্যক্রম চলমান ছিল। বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফসার ইনচার্জ মোঃ আল এমরান।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন