দিনাজপুরের বিরল উপজেলায় শতাধিক মসজিদ ও এতিমখানায় কার্পেট বিতরণ করেছেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় বিরল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ উপলক্ষে এক আলোচনা সভা ও বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংসদ সদস্য আলহাজ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক উপজেলার শতাধিক মসজিদ ও এতিমখানা কর্তৃপক্ষের হাতে এসব কার্পেট তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সমাজের নৈতিক ও মানবিক মূল্যবোধ জাগ্রত রাখতে মসজিদ ও এতিমখানাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এসব প্রতিষ্ঠানের উন্নয়নে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসা উচিত। নির্বাচনী এলাকার ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে তার প্রচেষ্টা সবসময় অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।
বিরল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রেজাউল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজিউর ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল এমরান ও উপজেলা বিএনপির সভাপতি মো. বাবুল হোসেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট মসজিদ ও এতিমখানার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন