নীলফামারীর ডোমার উপজেলার কেতকীবাড়ী ইউনিয়নের কাজীরহাট বাজার এলাকায় ইজিবাইকের ধাক্কায় ওমর ফারুক (৮) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) সকাল নয়টার দিকে কাজীরহাট মাইলস্টোন কিন্ডারগার্টেন স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওমর ফারুক ওই বিদ্যালয়ের স্ট্যান্ডার্ড নার্সারি শ্রেণির শিক্ষার্থী ছিল। সে চান্দখানা এলাকার কলোনীপাড়ার বাসিন্দা মনিরুজ্জামান নুরির ছেলে। স্থানীয়রা জানান, সকালে স্কুলে যাওয়ার পথে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি ইজিবাইক শিশুটিকে ধাক্কা দেয়। এ সময় সে মাথায় ও বুকে গুরুত্বর আঘাত পায়।
কাজীরহাট মাইলস্টোন কিন্ডারগার্টেনের পরিচালক জাহাঙ্গীর আলম জানান, দ্রুত শিশুটিকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ওমর ফারুককে মৃত ঘোষণা করেন।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন