দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১১নং মরিচা ইউনিয়নের ১৪ হাত বাজারে এলাকাবাসীর জন্য প্রতি রবিবার বিনামূল্যে চিকিৎসাসেবার ব্যবস্থা করেছেন আসন্ন ১১নং মরিচা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মো. আহসান হাবীব শামীম।
এ উদ্যোগের মাধ্যমে এলাকার অসহায়, দরিদ্র ও সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাচ্ছেন। প্রতি রবিবার সকাল থেকে নির্ধারিত সময়ে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেওয়া হচ্ছে।
এ চিকিৎসাসেবা প্রদান করছেন দিনাজপুর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাক্তার মো. আব্দুল কুদ্দুস, এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)।
স্থানীয় পর্যায়ে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে। বিশেষ করে যেসব মানুষ অর্থনৈতিক অসচ্ছলতার কারণে চিকিৎসকের কাছে যেতে পারেন না, তারা এ সেবার মাধ্যমে উপকৃত হচ্ছেন।
আয়োজকরা জানান, এলাকাবাসীর স্বাস্থ্যসেবার কথা বিবেচনা করে প্রতি রবিবার ১৪ হাত বাজারে এ বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম চলমান থাকবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন