জয়পুরহাটের পাঁচবিবি রেলস্টেশনের উত্তর পাশে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় (৫৫) বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) সকাল ৭টার দিকে স্টেশনের উত্তর পাশে ২ নম্বর রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ওই নারীকে রেলস্টেশন এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায়। একপর্যায়ে তিনি ২ নম্বর রেললাইনের ওপর দাঁড়িয়ে ছিলেন। এ সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি স্টেশনের উত্তর পাশে পৌঁছালে ট্রেনের ধাক্কায় ছিটকে পশ্চিম দিকে পড়ে যায়। এতে তাঁর মাথা ও দুই হাত গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
নিহত নারীর পরনে লাল-সাদা শাড়ি ছিল। তাঁর কানে ও নাকে স্বর্ণালংকার ছিল। স্থানীয়রা স্বর্ণালংকারগুলো উদ্ধার করে পাঁচবিবি রেলস্টেশনের স্টেশনমাস্টারের কাছে জমা দিয়েছেন বলে স্থানীয়রা জানান।
এ বিষয়ে স্টেশন মাস্টার জানান, নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। সান্তাহার জিআরপি পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নিয়ে গেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত নারীর পরিচয় জানা যায়নি।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন