দিনাজপুরে ৪৫তম বিসিএস (প্রশাসন) ব্যাচের নবীন ৬ জন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নিয়ে মাঠপর্যায়ে বিভিন্ন কাজে অংশ নিয়েছেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।
শনিবার (১৪ নভেম্বর) এসব কার্যক্রমের অংশ হিসেবে তারা মাঠে ধান কাটায় অংশ নেন।
জেলা প্রশাসক তাঁর ফেসবুক পোস্টে জানান, ওই ছয় কর্মকর্তা সরকারি চাকরিতে যোগদানের মাত্র ১৩ দিন পার করেছেন। এর আগে তাঁদের কখনো ধান কাটা হয়নি। শনিবারই প্রথমবারের মতো তাঁরা ধান কাটায় অংশ নেন।
এ সময় মাঠে কর্মরত দিনমজুর ভাই-বোনদের সঙ্গে কথা বলেন জেলা প্রশাসক। নতুন এই অভিজ্ঞতায় নবীন কর্মকর্তাদের পাশাপাশি জেলা প্রশাসকও আনন্দিত হয়েছেন বলে পোস্টে উল্লেখ করেন তিনি। নবীন কর্মকর্তাদের কর্মজীবনের জন্য শুভকামনা জানিয়েছেন জেলা প্রশাসক।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন