দিনাজপুরের কৃতি সন্তান, চট্টগ্রামের বিশিষ্ট শিল্পপতি, জাহাজ ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মো. আহসান হাবীবের হাতে নিজের লেখা তিনটি গবেষণা ও ইতিহাসধর্মী বই তুলে দিয়েছেন দিনাজপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি, লেখক ও সাংবাদিক আজহারুল আজাদ জুয়েল।
১৫ নভেম্বর-২০২৬ রবিবার এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই বইগুলো উপহার দেন। উপহার দেওয়া বই তিনটি হলো-ঘুঘুডাঙ্গা জমিদার, যুদ্ধাহত এক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ এবং ইতিহাস ঐতিহ্যে পাটুয়াপাড়া।
বই হস্তান্তরকালে বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মো. আহসান হাবীব দিনাজপুরের আঞ্চলিক ইতিহাস, ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের গৌরবগাথা তুলে ধরার জন্য লেখক আজহারুল আজাদ জুয়েলের ভূয়সী প্রশংসা করেন। এ সময় তিনি লেখককে ফুলেল শুভেচ্ছা জানান এবং তার আগামী দিনের সাহিত্য ও সাংবাদিকতা চর্চার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
উল্লেখ্য, দিনাজপুর লেখক ফোরামের সভাপতি আজহারুল আজাদ জুয়েল দীর্ঘদিন ধরে সাংবাদিকতার পাশাপাশি দিনাজপুরের স্থানীয় ইতিহাস, ঐতিহ্য এবং মুক্তিযুদ্ধের অজানা অধ্যায়গুলো নিয়ে নিরলসভাবে গবেষণা ও লেখালেখি করে আসছেন। অন্যদিকে, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মো. আহসান হাবীব দীর্ঘ বছর ধরে নিজ জন্মভূমি দিনাজপুরের বিভিন্ন এলাকায় নানাবিধ জনকল্যাণমূলক ও সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন