দিনাজপুর শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া পুনর্ভবা নদীর সাধুরঘাটে ধর্মীয় ভাবগাম্ভির্য এবং ব্যাপক উৎসাহ-উদ্দিপনার মধ্য দিয়ে দিনাজপুরে পালিত হয়েছে ছট (সূর্য্য) পূজা। প্রতি বছর কালি পূজার পর শুকা¬ পক্ষের ষষ্টি তিথিতে হিন্দু সম্প্রদায় সূর্য্য দেবতাকে সন্তুষ্ট করতে নদীর তীরে এই পূজা উদযাপন করা হয়।
আজ সোমবার ভোরে দিনাজপুরের পুনর্ভবা নদীতে মনোবাসনাসহ বিভিন্ন মানত পুরনে সনাতন ধর্মালম্বীর হরিজন, রবিদাস ও রজক সম্প্রদায়সহ বিভিন্ন সম্প্রদায়ের হাজার হাজার পূর্ণার্থীর সমাগম ঘটে এই সূর্য্য পূজায়। পূর্ণভবা নদীর তীর কানায় কানায় পূর্ন হয়ে উঠে পূর্ণার্থীদের পদচারনায়।
এর আগে রোববার বিকেলে পূজারীরা উপবাস থেকে ফুল, প্রসাদ, বাদ্য-বাজনাসহ বিভিন্ন পূজার সামগ্রী নিয়ে দিনাজপুরের পূর্ণভবা নদীর তীরে উপস্থিত হয়ে সূর্য্যাস্তের পূর্ব মুহুর্তে পূন্যার্থীরা নদীর পানিতে দাঁড়িয়ে ডালা-কুলায় সাজানো প্রসাদ নিয়ে পূজা করেন। সূর্য্যাস্তের পর সকলেই বাড়িতে ফিরে যান। সোমবার ভোরে সুর্য্য ¯সেনের মধ্য দিয়ে শেষ হয় এই সূর্য্য পূজা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন