দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নিজপাড়ায় বাংলাদেশ মুজাহিদ কমিটির বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ মুজাহিদ কমিটি নিজপাড়া ইউনিয়ন শাখার আয়োজনে বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত হয়েছে।
কল্যাণী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত এই মাহফিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ মুজাহিদ কমিটি বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা জহুরুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমান আনিস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দিনাজপুর জেলা শাখার আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোঃ চাঁন মিয়া।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ সাইফসহ স্থানীয় ওলামায়ে কেরাম, মুজাহিদ কমিটির নেতৃবৃন্দ ও এলাকার ধর্মপ্রাণ মুসল্লিগণ।
মাহফিলে বক্তারা দ্বীনের দাওয়াত, আত্মশুদ্ধি, হালকায়ে জিকিরের গুরুত্ব এবং ইসলামী আদর্শ অনুযায়ী জীবন গঠনের আহ্বান জানান।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন