কুড়িগ্রামের রাজারহাটে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ও এস ও এস চিলড্রেন ভিলেজ বাংলাদেশের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
রাজারহাট উপজেলার হরিশ্বর তালুক এলাকার গাবতলী বাজারে আল ক্বারী ইসলামিয়া মডেল মাদ্রাসা প্রঙ্গনে আয়োজিত এ কর্মসূচিতে ৫০০ জনেরও বেশি মানুষ বিভিন্ন ধরনের সেবা গ্রহণ করেন। কর্মসূচিতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের পাশাপাশি স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব, প্রয়োজনীয়তা ও বিভিন্ন ভুল ধারণা দূর করতে সচেতনতামূলক আলোচনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংকের জেলা কমিটির সভাপতি মোঃ ময়েন উদ্দিন তিস্তি, সাধারণ সম্পাদক বি. এম. নীরব সরকার, ৩ নম্বর রাজারহাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, আল ক্বারী ইসলামিয়া মডেল মাদ্রাসার অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক সংগঠনের সদস্যরা এবং এস ও এস চিনড্রেন ভিলেজ বাংলাদেশ এর প্রতিনিধি ।
আয়োজকরা জানান, স্বেচ্ছায় রক্তদানে মানুষকে উদ্বুদ্ধ করা এবং রক্তদানের বিষয়ে সচেতনতা বাড়ানোই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। এ ধরনের মানবিক কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে রক্তদানের ইতিবাচক মনোভাব তৈরি হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
“মনের ভয়কে দূর করুন, স্বেচ্ছায় রক্তদান করুন”—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে সহযোগিতা ও অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান আয়োজকরা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন