রংপুরের পীরগঞ্জে অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে দুটি ইটভাটা ধ্বংস করেছে রংপুর জেলা পরিবেশ অধিদপ্তর। এ সময় এফএমএফ ভাটার মালিক ফারুক মন্ডলের ৮ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার কুমেদপুর ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে অবস্থিত মোয়াজ্জেম হোসেনের এমইউএম মার্কা ও একই স্থানে ফারুক মন্ডলের এফএমএফ মার্কা ইটভাটায় অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিষ্টেট্র।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার সহযোগিতায় ও পরিবেশ অধিদপ্তর রংপুর জেলা কার্যালয়ের উদ্যোগে মোবাইল কোর্টের মাধ্যমে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে ইটভাটায় কাঠ পোড়ানো বন্ধে এসব ইটভাটায় অভিযান চালায়। এ সময় প্রায় ১২০ ফুট উচ্চতার স্থায়ী চিমনি দিয়ে পাশাপাশি অবস্থিত দুটি অবৈধ ইটভাটা গুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় ওই দুই ভাটায় ৮ লাখ টাকা জরিমানা করা হয়। পরিবেশদূষণ নিয়ন্ত্রণ, বায়ুর মান উন্নয়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিভাগীয় পরিবেশ অধিদপ্তর।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন