ঠাকুরগাঁওয়ের অসহায়, ছিন্নমূল, ও দরিদ্র মানুষের মাঝে শীত নিবারণের জন্য বেসরকারি উন্নয়ন সংস্থা আশা-ঠাকুরগাঁও সদর জেলার পক্ষ থেকে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের নিকট কম্বল হস্তান্তর করা হয়েছে।
১৭ নভেম্বর -২০২৬ মঙ্গলবার ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক মোঃ রফিকুল হক এর নিকট ঠাকুরগাঁওয়ের অসহায়, ছিন্নমূল, ও দরিদ্র মানুষের মাঝে শীত নিবারণের জন্য তিনশত পিস কম্বল হস্তান্তর করা হয়।
কম্বল হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশা দিনাজপুর বিভাগের সিনিয়র এডিশনাল ডিভিশনাল ম্যানেজার দ্বিজেন্দ্র নাথ দাস, ঠাকুরগাঁও সদর জেলার ডিষ্ট্রিক ম্যানেজার মো: আজাদুল বারি, ঠাকুরগাঁও রোড অঞ্চলের সিনিয়র আরএম মো: আসাদুজ্জামান ঠাকুরগাঁও সদর অঞ্চলের সিনিয়র আরএম মো: মোস্তাফিজুর রহমান , ঠাকুরগাঁও ০১ ব্রাঞ্চের সিনিয়র ম্যানেজার মো: জাকির হোসেন, লোহাগাড়া ব্রাঞ্চের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মোঃ আরশাদ জলিল সোনা, সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মো: জিল্লুর রহমান ও মো: মমতাজুর রহমান নয়ন এসই ঠাকুরগাঁও সদর জেলা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন