বাংলাদেশ পুলিশের সদস্যদের শারীরিক সক্ষমতা ও মানসিক সুস্থতা বজায় রাখা, পেশাগত কর্মস্পৃহা বৃদ্ধি এবং পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করার লক্ষ্যে নীলফামারী জেলা পুলিশের আয়োজনে শুরু হয়েছে রংপুর রেঞ্জ আন্তঃজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৬।
আজ মঙ্গলবার এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন জনাব মোহাম্মদ আবদুল মাবুদ বিপিএম, ডিআইজি রংপুর রেঞ্জ মহোদয়।
উদ্বোধনকালে তিনি বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকা একজন পুলিশ সদস্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চা শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মানসিক প্রশান্তি, পারস্পরিক সহযোগিতা, সহনশীলতা এবং দলগতভাবে কাজ করার মানসিকতা গড়ে তুলতে সহায়তা করে।
তিনি আরও বলেন, এ ধরনের ক্রীড়া আয়োজন পুলিশ সদস্যদের মধ্যে পারস্পরিক পরিচিতি ও সৌহার্দ্য বৃদ্ধির পাশাপাশি ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে এবং সুস্থ প্রতিযোগিতার মনোভাব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
রংপুর রেঞ্জের আওতাধীন ৮টি জেলার পুলিশ সদস্যরা এ টুর্নামেন্টে অংশগ্রহণ করছেন। এর মাধ্যমে তাঁরা নিজেদের ক্রীড়া নৈপুণ্য ও প্রতিভা প্রদর্শনের পাশাপাশি আন্তঃজেলা পর্যায়ে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা ও সম্প্রীতি বৃদ্ধির সুযোগ পাচ্ছেন।
জনাব মোহাম্মদ আবদুল মাবুদ বিপিএম, ডিআইজি রংপুর রেঞ্জ মহোদয়ের নেতৃত্বে রংপুর রেঞ্জ পুলিশ পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি পুলিশ সদস্যদের শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি এবং প্রাতিষ্ঠানিক ঐক্য সুদৃঢ় করতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নীলফামারীর পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম, পিপিএম, জনাব এ বি এম ফয়জুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), নীলফামারী এবং বিভিন্ন ইউনিটের ইনচার্জসহ অন্যান্য অফিসার ও ফোর্সবৃন্দ।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন