দিনাজপুর সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের উদ্যোগে আয়োজিত প্রথম ব্লেন্ডেড লার্নিং প্রোগ্রামে শিক্ষার্থীদের উৎসাহ ও অনুপ্রেরণা প্রদানের লক্ষ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী দলকে পুরস্কৃত করে বিভাগের স্বেচ্ছাসেবী ও শিক্ষামূলক সংগঠন ডলফিন ক্লাব।
উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডলফিন ক্লাবের সম্মানিত প্রধান উপদেষ্টা প্রফেসর মো. আরিফুল হক।
এছাড়াও উপস্থিত ছিলেন ডলফিন ক্লাবের সম্মানিত উপদেষ্টাবৃন্দ প্রফেসর সঞ্জীব কুমার সাহা, সহযোগী অধ্যাপক আব্দুল মান্নান, প্রভাষক মনোয়ারুল ইসলাম, প্রভাষক সাদিয়া চৌধুরী, প্রভাষক সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডলফিন ক্লাবের কার্যনির্বাহী পরিষদের সভাপতি সারোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক ইমরান সরকার।
সম্মানিত উপদেষ্টাবৃন্দের উপস্থিতি, দিকনির্দেশনা ও সহযোগিতায় পুরস্কার বিতরণী পর্বটি সফলভাবে সম্পন্ন হয়। শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে উৎসাহিত করার মাধ্যমে ডলফিন ক্লাব তার শিক্ষাবান্ধব ও সহশিক্ষামূলক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখে।
শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও ইতিবাচক প্রতিযোগিতার মনোভাব বিকাশে ডলফিন ক্লাব সর্বদা অঙ্গীকারবদ্ধ।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন