দিনাজপুর শহরের কালিতলায় এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের পার্সেল গোডাউনে অভিযান চালিয়ে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. আতিক খান মিম মনু (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধার করা ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য ১২ লাখ টাকা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আনোয়ার হোসেন বিপিএমের তত্ত্বাবধানে এবং ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর পিপিএমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, কুরিয়ার সার্ভিসের একটি খাকি কার্টন তল্লাশি করে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৭০ প্যাকেট শোষক তুলা ও ১৮ প্যাকেট স্যানিটারি ন্যাপকিন উদ্ধার করা হয়। এ সময় পালানোর চেষ্টা করলে আতিককে আটক করেন অভিযান পরিচালনাকারী পুলিশ সদস্যরা।
এ ঘটনায় গ্রেপ্তার আতিকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন