দিনাজপুরের বোচাগঞ্জে উপজেলা প্রশাসন ক্রিকেট টুনামেন্টের ফাইনাল খেলায় মরহুম এএফএম রিয়াজুল হক চৌধুরী স্মৃতি সংসদ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে|
২০ জুন শনিবার বিকেলে সেতাবগঞ্জ বড়মাঠে বোচাগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত ক্রিকেট টুনামেন্টে ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরন করেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক| বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ হাসান এর সভাপতিত্বে অন্যন্যদের মাঝে উপস্থিত ছিলেন বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আবুল কাশেম, সাধারন সম্পাদক মোঃ সফিকুল আলম. সেতাবগঞ্জ পৌর বিএনপির সভাপতি মোঃ নওশাদ আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল উদ্দীন প্রমুখ| উক্ত ক্রিকেট টুনামেন্টে মোট ২৬টি দল অংশগ্রহন করে| ফাইনাল খেলায় মরহুম এএফএম রিয়াজুল হক চৌধুরী স্মৃতি সংসদ ৬ উইকেটে ইলেভেন ষ্টার দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে|