ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স পরিচালনায় বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে নীলফামারীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত নীলফামারী শহরের বড় বাজার ট্র্যাফিক মোড়ে এ কর্মসূচি পালন করে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি, নীলফামারী জেলা শাঁখা। আয়োজকদের দাবি, ওষুধ ব্যবসায়ী তথা ফার্মাসিস্টদের স্বার্থ বিবেচনায় ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স পরিচালনায় বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। এ দাবিতে সাধারণ কেমিস্টদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে।
কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের ওই সিদ্ধান্ত পুনর্বিবেচনা ও প্রত্যাহারের দাবি তুলে ধরা হয়। একই সঙ্গে দেশের সাধারণ ওষুধ ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন আয়োজকেরা। বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি, নীলফামারী জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় হাকিম মোস্তাফিজুর রহমান সবুজ,এজাজ আহমেদ,গোলাম মোস্তফাসহ অনেকে বক্তব্য প্রদান করেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন