দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন ২১ বছর বয়সী এক প্রসুতি।
বুধবার দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারিয়ান শাখায় অস্ত্রোপচারের মাধ্যমে দিনাজপুর সদর উপজেলার রানীপুকুর গ্রামের ওই প্রসুতি চার নবজাতকের মধ্যে একজন ছেলে ও তিনজন মেয়ে। প্রসুতি ও চার নবজাতকই সুস্থ রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
দিনাজপুর মেডিকেল হাসপাতালের পরিচালক ডা. মো. জাহাঙ্গীর কবির বিষয়টি নিশ্চিত জানান, প্রসুতি ও চার নবজাতকই ভালো আছে। প্রসুতি ও সন্তানদের সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন তিনি।
নবজাতকদের ভবিষ্যৎ কামনায় পরিচালক বলেন, তারা যেন সুস্থভাবে বেড়ে উঠে সুশিক্ষায় শিক্ষিত হয়ে প্রকৃত মানুষ হিসেবে গড়ে ওঠে এবং ভবিষ্যতে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে পারে। এ জন্য তিনি সবার কাছে নবজাতকদের জন্য দোয়া চেয়েছেন।
একসঙ্গে চার সন্তানের জন্মের ঘটনায় পরিবারটিতে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন