গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং গোপালগঞ্জ থানায় অগ্নিসংযোগের প্রতিবাদে দিনাজপুরের হিলিতে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ ও মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলী হোসেনের নেতৃত্বে মশাল মিছিলটি বের হয়। মিছিলটি হিলি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাবনা স্টোর মোড়ে গিয়ে পথসভায় মিলিত হয়।
এতে হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সোহেল রানাসহ স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।
বক্তারা, এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন