রংপুর মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার সকাল ১০টায় রংপুর মেট্রোপলিটন পুলিশ লাইনে উক্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার মু: মাহবুবুর রশীদ, পিপিএম-সেবা। এছাড়াও উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মো: মাহফুজুর রহমান, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে সিটিএসবি মারুফ আহমেদ, উপ-পুলিশ কমিশনার (ডিবি) ও অতিরিক্ত দায়িত্বে সদর দপ্তর ও প্রশাসন সনাতন চক্রবর্তী-সহ বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
কল্যান সভায় পূর্ববর্তী কল্যাণ সভার সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যবৃন্দ তাঁদের পেশাগত দায়িত্ব পালনের অভিজ্ঞতা এবং ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক বিভিন্ন সমস্যা তুলে ধরেন। পুলিশ কমিশনার মহোদয় তাঁদের বক্তব্য মনোযোগ সহকারে শ্রবণ করেন এবং উত্থাপিত সমস্যাগুলোর সমাধানে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার মহোদয় বলেন, বিদ্যমান জনবলের সুষম ও যৌক্তিক ব্যবহার নিশ্চিত করতে হবে। কর্মক্ষেত্রে ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবিলায় সকলকে অধিকতর সতর্কতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে গার্ড ও সেন্ট্রি ডিউটিতে নির্ধারিত সদস্যদের উপস্থিতি বাধ্যতামূলক করতে হবে। তিনি ডিউটিকালীন একক বা বিচ্ছিন্নভাবে চলাচল পরিহার করে দলগতভাবে মুভমেন্ট করার কথা বলেন।
পুলিশ কমিশনার মহোদয় আরও বলেন, ব্যক্তিগত স্বাস্থ্য ও শারীরিক সক্ষমতার প্রতি যত্নবান হওয়ার পাশাপাশি সর্বক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখতে হবে। সততা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও জনসেবার মানসিকতা নিয়ে অর্পিত দায়িত্ব পালনের মাধ্যমে রংপুর মেট্রোপলিটন পুলিশের ভাবমূর্তি ও জনআস্থা আরও সুদৃঢ় করতে হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন