উৎসাহ-উদ্দীপনা ও জাঁকজমক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হলো দিনাজপুর ৯ম মাস্টার্স কাপ ক্রিকেট টুর্নামেন্ট। উদ্বোধনী খেলায় মাতা সাগর থান্ডার্স ৩ উইকেটে সুখসাগর ওয়ারিয়সকে পরাজিত করে।
দিনাজপুর বিকেএসপি মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক এডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর সকাল সাড়ে ৮টায় বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র মাঠে উদ্বোধনী খেলায় অংশ নেয়
সুখসাগর ওয়ারিয়র ও মাতা সাগর থান্ডার্স । টসে জিতে সুখ সাগর ওয়ারিয়রস ব্যাডিং নিয়ে ১৮ ওভারে ১২২ রান করে। এর জবাবে মাতা সাগর থান্ডার্সের ব্যাটসম্যানরা তিন উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে। জয়ের মূল নায়ক ছিলেন মাতা সাগর থান্ডার্সের শুভ দাস । শুভ ৫৭ রান করে ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন ক্রীড়াঙ্গনে দিনাজপুর সবসময় এগিয়ে । সম্প্রতি বড় মাঠের সমস্যা থাকার কারণে খেলোয়াড়রা টুর্নামেন্ট সহ প্র্যাকটিস করতে পারছে না। বাধ্য হয়ে তাদের বিকেএসপি মাঠে খেলতে হচ্ছে।
দিনাজপুর বড় মাঠ অবমুক্ত করে পুনরায় সকল কর্মকান্ড বড় মাঠ কে ঘিরে প্রাণচাঞ্চল্য ফিরে আসবে এই জন্য তিনি কাজ করে যাচ্ছেন। প্রয়োজনে প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করার কথা বলেছেন জেলা পরিষদের প্রশাসক মোফাজ্জল হোসেন দুলাল।
দিনাজপুর ৯ ম মাস্টার্স কাপ ক্রিকেট টুর্নামেন্ট-এর আহ্বায়ক প্রকৌশলী মো: মতিউর রহমান মতির সভাপতিত্বে অতিথি ছিলেন
দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব মো: আবু বকর সিদ্দিক ,দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জনাব গোলাম নবী দুলাল , বিশিষ্ট ব্যবসায়ী শহিদুর রহমান পাটোয়ারী মোহন।
আয়োজকরা জানান, দিনাজপুরের সাবেক ও অভিজ্ঞ ক্রিকেট খেলোয়াড়দের অংশগ্রহণে এই টুর্নামেন্ট উত্তরাঞ্চলে সারা ফেলেছে
যারা এক সময় দিনাজপুর জেলা দলের নেতৃত্ব দিয়েছেন এবং ক্রীড়া নৈপুণ্য দিয়ে মাঠ কাঁপিয়েছেন। তাদের অংশগ্রহণে এই টুর্নামেন্ট নবীন খেলোয়াড়দের অনুসরণ এবং অনুকরণীয় হয়ে থাকবে।
নবীন প্রবীণ খেলোয়াড়দের নিয়ে মাস্টার্স কাপ টুর্নামেন্টে ছয়টি দল এবং প্রবীনদের দুইটি দল অংশ নিয়েছে। দলগুলো হচ্ছে
সুখসাগর ওয়ারিয়র , মাতা সাগর থান্ডার্স, আনন্দ সাগর ব্লাস্ট, রামসাগর রাইডার্স, পূর্ণভবা টাইগার্স, আত্রাই কিংস, সিনিয়র পদ্মা ফাইটার, সিনিয়র যমুনা হান্টার।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন