দিনাজপুরে কৃষকদল প্রতিবাদ মিছিল করেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসী গোষ্ঠী কর্তৃক ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লাকে পৈশাচিক ও বর্বর হত্যাকান্ডের প্রতিবাদে এই মিছিল করে জেলা কৃষকদল।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) বিকেল সাড়ে ৪টায় জেল রোডস্থ জেলা বিএনপির কার্যালয় থেকে জেলা কৃষকদের আহবায়ক মোঃ নুরুজ্জামান সরকার ও ভারপ্রাপ্ত সদস্য সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম পাভেলের নেতৃত্বে এক প্রতিবাদ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
প্রতিবাদ মিছিলে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ইনসান আলম আক্কাস,
কৃষকদলসহ বিএনপির অন্যান্য অঙ্গ ও সহযোগি সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করে।
প্রতিবাদ মিছিলে "আওয়ামী লীগের আস্তানা-বাংলাদেশে থাকবে না, ভারত যাদের বাপের বাড়ি-বাংলা ছাড়ো তাড়াতাড়ি, এ ধরনের বিভিন্ন শ্লোগান দেওয়া হয়।
মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন