গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দিনাজপুরের বীরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা, পৌর ও বিএনপি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৯টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরাতন শহীদ মিনারে হয়। পরে পুরাতন শহীদ মিনার চত্বরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় দ্বিতীয় ধাপে পুরাতন শহীদ মিনার চত্বর থেকে বলাকা মোড় হয়ে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল-এর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মো আমিরুল বাহার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাহেদুল ইসলাম মাজু, দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা রেজওয়ানুল ইসলাম রিজু, উপজেলা যুবদলের সদস্য সচিব তানভীর চৌচৌধুরী, উপজেলা বিএনপির অন্যতম সদস্য বাবু সুবাস দাস।
প্রতিবাদ সমাবেশে বক্তারা গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের তীব্র প্রতিবাদ জানান এবং নৈরাজ্যের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের জন্য প্রশাসনের কাছে আহবান জানান।
প্রতিবাদ সমাবেশে বিএনপি নেতারা বলেন, ‘বীরগঞ্জে ফ্যাসিস্টের দোসরদের কোনো স্থান হবে না, কেউ শান্ত বীরগঞ্জ অশান্ত করার চেষ্টা করলে কোনো অবস্থাতে ছাড় হবে না। কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে তাদের ধরে প্রশাসনের হাতে সোপর্দ করা হবে।’
এসময় বক্তারা কোথাও যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেজন্য বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শাহাজাহান সিরাজ শিপন, বীরগঞ্জ পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম সেনা, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোস্তাফিজুর রহমান চৌধুরী আকাশ, উপজেলা বিএনপির ক্রিড়া বিষয়ক সম্পাদক মশিউর রহমান সহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ ।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন