গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজন মারা গেছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলার কামদিয়া ইউনিয়নের দুখিসুখি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন- পাশের কালাই উপজেলার ভেরেনডি গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে জহুরুল ইসলাম সবুজ (৪৫) এবং স্থানীয় রহর হাজদার ছেলে শ্রীমল হাজদা (৪০)।
স্থানীয়রা জানায়, শ্রীমল হাজদা নিজের ঘরে মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। তার চিৎকার শুনে বাড়িতে আসা মেহমান জাহাঙ্গীর হোসেন তাকে উদ্ধারের চেষ্টা করেন। এ সময় তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম জানান, সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে পৃথক দুটি মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন