সারাদেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে দিনাজপুরের চিরিরবন্দরে মোটরসাইকেল শোভাযাত্রা, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়। উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মমিনুল ইসলাম মমিনের নেতৃত্বে এতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে নেতাকর্মীরা একত্র হন। পরে শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির প্রতিবাদ এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানাতেই এ কর্মসূচি পালন করা হয়েছে।
কর্মসূচিতে উপজেলা বিএনপি,যুবদল,ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন