কারমাইকেল কলেজের সাংস্কৃতিক সংগঠন কারমাইকেল কাইজেলিয়া শিক্ষা-সংস্কৃতি সংসদ (কাকাশিস) এর ১৭ বছরপূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী উৎসব শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর)
উৎসবের প্রথম দিনে কলেজ ক্যাম্পাসে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ, জন্মদিনের কেককাটা ও নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
শোভাযাত্রা শেষে লিচুতলার সংস্কৃতি মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কারমাইকেল কলেজের উপাধ্যক্ষ ও কাকাশিস’র পৃষ্টপোষক প্রফেসর মো. হাবিবুর রহমান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক ও সংগঠক ড. শাশ্বত ভট্টাচার্য।
সংগঠনের বিদায়ী সভাপতি সঞ্চয় রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন কলেজের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান ও কাকাশিস’র প্রধান তত্ত্বাবধায়ক শিক্ষক প্রফেসর ড. মো. সাইফুর রহমান, হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও তত্ত্বাবধায়ক শিক্ষক মো. ওয়াহেদুজ্জামান, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ও তত্ত্বাবধায়ক শিক্ষক অভিলাষময় ঈশোর,
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও শিক্ষক উপদেষ্টা এম এ রউফ খান, কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আহ্বায়ক মনিরুল হক প্রধান ও বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের যন্ত্রশিল্পী বাচ্চু কুমার দাশ।
সংগঠনের ওয়াহিদা সুলতানা রুমানা ও মুহতাসিম ফুয়াদ সিহাবের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য কাকাশিস এর প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি ফরহাদুজ্জামান ফারুক, সাবেক সভাপতি উর্মি রায়, সাবেক সভাপতি বাঁধন বাগচী, সাবেক সহ-সভাপতি মিথিলা মোকাররমা ও বিদায়ী সাধারণ সম্পাদক ভেজা রানী বর্মন।
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে কেককাটা শেষে আগামী ২০২৬-২০২৭ বর্ষের জন্য নতুন কার্যনির্বাহী পর্ষদ ঘোষণা করেন কলেজ উপাধ্যক্ষ ও সংগঠনের পৃষ্ঠপোষক প্রফেসর মো. হাবিবুর রহমান। ১৭ সদস্য বিশিষ্ট এ কমিটিতে আগামী এক বছর সভাপতি হিসেবে জান্নাতুল ফেরদৌসী ও মুহতাসিম ফুয়াদ সিহাব সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করবেন।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি ফরহাদুজ্জামান ফারুক জানান, ২০০৯ সালে যাত্রা শুরু করার পর দীর্ঘ ১৭ বছর ধরে নানা প্রতিকূলতা পেরিয়ে সংগঠনটি আজকের অবস্থানে এসেছে। এই সাংস্কৃতিক বিদ্যাপীঠ থেকেই অসংখ্য গুণী শিল্পী তৈরি হয়েছেন। তারা শুধু রংপুর নয়, পুরো বিভাগ তথা দেশের গণ্ডি পেরিয়েছেন।
তিনি আরও বলেন, প্রতিবছরের তুলনায় এবার আমরা আরও আনন্দও উৎসাহ—উদ্দীপনার মধ্য দিয়ে এ বর্ষপূর্তি উদযাপন করছি। আগামী শনিবার (২১ নভেম্বর) উৎসবের সমাপনী দিনে নতুন কমিটির শপথ গ্রহণ ও সংবর্ধনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের রয়েছে। এদিন সংগঠনের নতুন ও পুরনো সদস্য এবং প্রতিষ্ঠাতাদের পুনর্মিলনীতে আয়োজন আরও আনন্দঘন হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন