পঞ্চগড় চিনিকল মাঠে তাবলীগের সাদপন্থিদের ইজতেমা বন্ধের দাবিতে পঞ্চগড়-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ ও ঈমান-আকিদা রক্ষা কমিটি। প্রায় দুই ঘণ্টা অবরোধের পর। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।
তবে হুশিয়ারী দেন এরই মধ্যে ইজতেমা বন্ধ না করলে রাত ১০টার পর আবারও মহাসড়ক অবরোধ করা হবে।
জানা গেছে, পঞ্চগড় চিনিকল মাঠে তিনদিনের ইজতেমার জন্য প্রস্তুতি শুরু করে।
শুরু থেকেই ইজতেমা বন্ধের দাবি জানিয়ে আসছিল হেফাজতে ইসলাম বাংলাদেশ ও ঈমান-আকিদা রক্ষা কমিটি। এরই মধ্যে জেলা প্রশাসন ১৯ ও ২০ নভেম্বর বৃহস্পতিবার ও শুক্রবার চিনিকল মাঠে ইজতেমার অনুমতি দেয়।
এদিকে জেলা প্রশাসনের আদেশ অমান্য করে শুক্রবার বিকেল পর্যন্ত ইজতেমা কার্যক্রম চলমান থাকে। এর প্রতিবাদে সন্ধ্যা সাড়ে পাঁচটা থেকে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে করতোয়া সেতুর মূখ বন্ধ করে পঞ্চগড়-ঢাকা মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা।
এ সময় আন্দোলনকারীরা ইজতেমা মাঠের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। পরে পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকলেছুর রহমান আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। প্রশাসনের পক্ষ থেকে তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেয়া হলে প্রায় দুই ঘণ্টা পর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে অবরোধ প্রত্যাহার করা হয়।
তবে আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে জানান, রাত ১০টার মধ্যে সাদপন্থিরা ইজতেমা মাঠ না ছাড়লে পুনরায় অবরোধ কর্মসূচি পালন করা হবে।
এদিকে হঠাৎ মহাসড়ক অবরোধের ফলে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকায় আটকা পড়ে হাজারও যানবাহন। দূর্ভোগে পড়ে পরচারিরা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন