দিনাজপুরে বিএনপির চেযারম্যান প্রধান মন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্ম বার্ষিকী পালন উপলক্ষে
দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে জেল রোডস্থ দিনাজপুর জেলা বিএনপি কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দিনাজপুর জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক এড. মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি'র সঞ্চালনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর আসনের সংসদ সদস্যদের জাহাঙ্গীর আলম। জেলা বিএনপির সম্পাদকমন্ডলীর সদস্য, পৌর বিএনপি, কোতয়ালি বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মুক্তিযোদ্ধা দল, ড্যাব, মহিলাদল, শ্রমিকদল, ওলামা দল, তাঁতীদল, জাসাসসহ, বিএনপির অন্যান্য অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী অংশগ্রহণ করেন।
দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি মুহাম্মদ আশফাক।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন