গাইবান্ধা শাহ ইসলামিয়া স্কুল ও কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আজ শনিবার শিশুর ইতিবাচক লালন ও নৈতিক মূল্যবোধ বিষয়ক এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। গাইবান্ধা সদর উপজেলার তুলসীঘাট বিদ্যালয়ের নিজস্ব চত্বরে সভায় সভাপতিত্ব করেন অএ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আলহাজ্ব শাহ্ মুহাম্মদ প্রবল। এ সময় বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ আবু মুসা। বগুড়া পলিটেকনিক স্কুল, কলেজ ও মাদ্রাসার পরিচালক সবুর শাহ লোটাস, একেএম নজরুল ইসলাম, মোশারফ হোসেন, মোঃ মনজুরুল হক সরকার,মুকলিছুর রহমান, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ মাছুম, মোঃ হুমায়ুন কবির সহ দেশ বরেণ্য লেখক, গবেষক, ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান বিশেষজ্ঞ এবং স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা অতীত ও বর্তমান শিক্ষা ব্যবস্থার তুলনামূলক চিএ তুলে ধরে বলেন, আমাদের সময় এসেছে শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য নৈতিক শিক্ষার কোনো বিকল্প নেই। বক্তারা আরও বলেন - শিশুদের আধুনিক প্রযুক্তি ব্যবহার, সামাজিক নৈতিক মূল্যবোধ বেশ চ্যালেঞ্জিং হয়ে দাাড়িয়েছে। তারা আরও বলেন, জেনারেল শিক্ষার পাশাপাশি ইসলামি শিক্ষার সমন্বয়ে আধুনিক ও যুগোপযোগী জ্ঞান অর্জনের লক্ষ্যে, বাস্তবমুখী শিক্ষা সৃজনশীল অনুশীলনের মাধ্যমে, দুনিয়া ও আখিরাতের কল্যাণ মুখী জীবন গঠনে শিশুদেরকে দেশপ্রেমিক, সচেতন ও দাায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
এর আগে প্রতিষ্ঠানের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের সমন্বয়ে সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হামদ, নাত , বিতর্ক, উপস্থিত বক্তৃর্তা কুইজ, প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন