দিনাজপুরের পার্বতীপুরের মহিলা আওয়ামী লীগের এক নেত্রীকে আটক করা হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) রাতে তাঁকে আটক করা হয়।
জানা গেছে,সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক পোস্ট দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগে দিনাজপুর জেলার পার্বতীপুরের মানতাসা আফরিন মেঘলা নামে এক আওয়ামী লীগ নেত্রীকে আটক করা হয়েছে।
শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার চাঁদনগর বাড়ি এলাকা থেকে তাঁকে আটক করে স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)। পরে তাঁকে পার্বতীপুর মডেল থানা পুলিশের হেফাজতে সোপর্দ করা হয়।
আটক মানতাসা আফরিন মেঘলা পার্বতীপুর পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে জানা যায়।
আটককৃত মহিলা আওয়ামী লীগ নেত্রীকে দিনাজপুর জেলা আদালতে পাঠানো হয়েছে বলে পার্বতীপুর মডেল থানা সূত্রে জানা গেছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন