নানা আয়োজনের মধ্য দিয়ে ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হলো একটি অরাজনৈতিক ঐতিহ্যবাহী মুরুব্বি ছাউনী- লাল ঘরে সামাজিক অপরাধ প্রতিরোধ ও সমাজকল্যাণ সংস্থার।
“সমাজবাসীর একতায়-সমাজের সুস্থ্যতা” “মাদক তারাই-সমাজ বঁাচাই”- এই শ্লোগানকে সামনে রেখে শহরের রামনগর মহল্লা মদিনা মসজিদ মোড় সংলগ্ন সামাজিক অপরাধ প্রতিরোধ ও সমাজকল্যাণ সংস্থার সভাপতি আলহাজ্ব মোঃ ছাদেক মিয়া সরকারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারন সম্পাদক এস.এম ইউসুফ আলী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে দিনাজপুর সদর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, অপরাধ ও মাদক প্রতিরোধ করতে প্রতিটি মহল্লায় মহল্লায় একটি করে লালঘর স্থাপন করতে হবে। মনে রাখবেন যারা আপনাদের সন্তানদের মুখে মাদক তুলে দেয় তারা কখনো আপনাদের বন্ধ হতে পারে না। তারা দেশ ও সমাজের শত্রু। এদের প্রতিহত করতে এলাকায় মুরব্বী, তরুণ সমাজ ও পুলিশ বাহিনীর সহযোগিতায় মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোতয়ালী থানার ওসি মোহাম্মদ নূর নবী, শহর সমাজসেবা অফিসার মোঃ মাইনুল ইসলাম, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র পরিচালক মোঃ মঞ্জুর মোর্শেদ (সুমন), জামিরিয়া আইডিয়াল ক্যাডেট মাদ্রাসার পরিচালক অধ্যক্ষ মুফতী মুহাম্মদ খায়রুজ্জামান, সংগঠনের উপদেষ্টা মাওলানা সোহরাব হোসেন, আলোর সন্ধ্যানের সভাপতি মোঃ হাসিব ইমন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী। সঞ্চালকের দায়িত্ব পালন করেন মোঃ অলিয়র রহমান। শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা মতিউর রহমান কাশেমী।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন