২০০৩ সালে ঢাকায় জেলা প্রশাসক সম্মেলন ও মন্ত্রিপরিষদে গোর-এ শহীদ বড়মাঠ জনগণের জন্য উন্মুক্ত রাখার বিষয়ে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সিদ্ধান্ত বাস্তবায়নসহ "দিনাজপুরের বড়মাঠ ,দিনাজপুর বাসীকে ফিরিয়ে দাও দাবী জানিয়ে সংবাদ সম্মেলন করেছে বড়মাঠ রক্ষা কমিটির সদস্যবৃন্দ।
দিনাজপুরের বড়মাঠ জনগনকে ফিরিয়ে দেওয়ার দাবিতে ২৩ নভেম্বর মিছিল সহকারে জেলা প্রশাসকের কার্যালয় অবস্থান কর্মসুচি পালন করার ঘোষনা দিয়েছে বড়মাঠ রক্ষা কমিটি।
আজ শনিবার সকাল ১১ টায় দিনাজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে মাঠ রক্ষা কমিটির সদস্য সচিব রেহাতুল ইসলাম খোকা লিখিত বক্তব্য দিতে গিয়ে বলেন এশিয়া উপমহাদেশের বৃহত্তম ঈদগাহ মাঠ। শত বছর ধরে মাঠটিতে বিভিন্ন রাজনৈতিক,শহীদ দিবস ,সামাজিক,সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রম, মেলা, জনসভা এবং ইসলামী জলসাসহ নানা আয়োজন হয়ে আসছে। এ মাঠে খেলাধুলা করেই অনেক খেলোয়াড় জাতীয় পর্যায়ে অবদান রাখছেন। মাঠটি দিনাজপুরবাসীর আবেগ,প্রাত্যাহিক জনজীবনের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত।
শুরুতে মাঠ সংস্কারের কথা বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে বাঁশের বেড়া দেওয়া হয়। কিন্তু গত ২০২৬ সালে জানুয়ারীতে জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকতা রফিকুল ইসলামের সহযোগিতায় বড়মাঠের স্পোর্টস ভিলেজে সেনাবাহিনী ক্যাম্প করে। নির্বাচনের কথা বলে সেনাবাহিনী সেখানে অবস্থান করে আসছে। মাঠটি দখল করে রাখায় মাঠটি ঘিরে জেলার সকল কর্মকান্ড বন্ধ হয়ে গেছে।
বড় মাঠ সবার জন্য উন্মুক্ত রাখতে রাজনৈতিক দলের নেতা ,সামাজিক সাংস্কৃতিক সংগঠন,সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন ক্লাব,আইনজীবি,চিকিৎসকসহ সাধারন মানুষ এব খেলোয়াড় সংগঠকরা সোচ্চার ইতিমধ্যে রাষ্ট্রপতি,প্রধান মন্ত্রী , এলাকার মন্ত্রী এমপি এবং জেলা বিএনপিসহ অন্য দলের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মাঠটি অবমুক্ত করতে দিনাজপুরের সর্বস্তরের মানুষের প্রতি ২৩ নভেম্বর সোমবার সকাল ১০ টায় দিনাজপুর ইন্সিটিটিউটে সমবেত হয়ে মিছিল সহকারে জেলা প্রশাসকের কার্যালয় অবস্থান কর্মসুচিতে সকলের অংশগ্রহনে আহ্বান জানানো হয়েছে\
সংবাদ সম্মেলনে উপস্তিত ছিলেন বড়মাঠ রক্ষা কমিটির কার্যকরী আহ্বায়ক গোলাম নবী দুলাল, বিশিষ্ট রাজনীতিবিদ এডভোকেট কবির বিন গোলাম চার্লি , দিনাজপুর চেম্বারের সাবেক সভাপতি রেজা হুমায়ুন চেীধুরী শামীম, চেম্বারের পরিচালক রাহবার কবীর পেয়াল, শওকত উল্লাহ বাদশাহ, মোসাদ্দেক হোসেন লাবু,শারাফত হোসেন, রেজাউর রহমান রেজু ,অধ্যাপক আব্দুল জলিল, অ্যাডভোকেট মেহেরুল ইসলাম,শহিদুল ইসলাম , আকতার আজীজ ,রেজাউর রহমান হিরু,ইকবাল হোসেন প্রমুখ।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন