দিনাজপুরের কাহারোলে শিশু ফোরামের মাসিক সভা ও নুতন কমিটি গঠন। ২১ নভেম্বর শনিবার বিকেলে কাহারোল এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে উপজেলার ১ নং ডাবোর ইউনিয়ন পরিষদে শিশু ফোরামের সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের বিগত দিনের কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি, আবু হামজাকে সভাপতি এবং স্পন্দন রায়কে সাধারণ সম্পাদক করে মোট ১৫ সদস্য বিশিষ্ট একটি নতুন ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে ইউপি সদস্য জয়নাল আবেদীন, ভিডিএস সদস্য বিশ্বমতি সিপিপি ফ্যাসিলেটর অনিক সরকার এবং প্রিয়াঙ্কা রানী উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা শিশুদের অধিকার রক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, শিক্ষার মানোন্নয়ন এবং শিশু সুরক্ষায় নতুন কমিটির সদস্যদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন