কুড়িগ্রাম সীমান্তে চোরাচালানের সময় অভিযান চালিয়ে সাতটি ভারতীয় গরু জব্দ করেছে জামালপুর ৩৫ বিজিবি।
রোববার (২২ নভেম্বর) ভোরে কুড়িগ্রামের রৌমারীর সাহেবের আলগা বিওপির বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে গরুগুলো জব্দ করেন।
বিজিবি সূত্রে জানা গেছে, নিজস্ব গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে সীমান্তবর্তী ১০৪৭ নম্বর পিলারের কাছে মেকুর আলগা নামক স্থান দিয়ে ভারতীয় গরু চোরাচালানের বিষয়টি জানতে পারে বিজিবি। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন সাহেবের আলগা বিওপির সদস্যরা সেখানে অভিযান চালান। এ সময় পরিত্যক্ত অবস্থায় সাতটি গরু জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ১১ লাখ ৫০ হাজার টাকা। তবে কাউকে আটক করা যায়নি; এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল হাসানুর রহমান বলেন, সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় গরু জব্দ করা হয়েছে।
তিনি বলেন, ‘আমরা নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রেখেছি।’
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন