রংপুরের তারাগঞ্জে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মোবাইল কোর্ট পরিচালনা করে মাটি উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) দুপুর ২টা ১৫ মিনিটে উপজেলার ইকরচালী ইউনিয়নে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় মাটি উত্তোলনের দায়ে মো. মতিউল ইসলাম (৪২) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। তিনি রংপুর সদর উপজেলার উত্তর খলেয়া হাজিপাড়া এলাকার মৃত মোজাম্মেল হোসেনের ছেলে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোনাববর হোসেন। এ সময় তারাগঞ্জ থানা-পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী মাটি উত্তোলনের দায়ে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে এ অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন