প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগামী ৫ ডিসেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জ সফর সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে উপজেলা ও পৌর বিএনপির যৌথ প্রস্তুতি সভা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে গোবিন্দগঞ্জ পৌর শহরের পশ্চিম চারমাথায় এ.আর কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী ও গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহম্মেদের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনুর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন- জেলা বিএনপির সভাপতি সৈয়দ মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, সহসভাপতি ফারুক কবির আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন দিপু, উপদেষ্টা ওবাইদুল হক সরকার বাবলু, উপজেলা বিএনপির সদস্যসচিব রেজানুল হাবীব রফিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন পাতা, দপ্তর সম্পাদক সাজাদুর রহমান সাজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান সেন্টু ও মাহিদুর রহমান রানকসহ অনেকে।
সভায় জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় প্রধানমন্ত্রীর সফর ঘিরে সার্বিক প্রস্তুতি, সাংগঠনিক কার্যক্রম, নেতাকর্মীদের অংশগ্রহণ এবং প্রয়োজনীয় কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সফর সফল করতে উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে সমন্বয় জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় বিএনপির নেতারা বলেন, আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের গোবিন্দগঞ্জ সফর সফল করতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ জন্য প্রত্যেকটি ইউনিটকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
স্থানীয় নেতারা আশা প্রকাশ করেন, সবার সম্মিলিত প্রচেষ্টা ও সাংগঠনিক সমন্বয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর গোবিন্দগঞ্জ সফর সফল ও স্মরণীয় হয়ে থাকবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন