দিনাজপুরের বীরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে উৎসবমুখর পরিবেশে একাদশ, অনার্স ও ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে বীরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের আয়োজনে এ নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আমিনুল ইসলাম।আব্দুল আল মামুন এর সঞ্চালনায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন, সহকারী কমিশনার ভূমি শ্রী সোহাগ বাবু, বীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম,দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা মো. রেজওয়ানুল ইসলাম রিজু,বীরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের একাডেমিক কাউন্সিলের সদস্য সচিব মো. আব্দুল মতিন এবং কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মনোয়ার আহমেদ সিদ্দিকী।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাহেদুল ইসলাম মাজু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল। উপজেলা যুবদলের সদস্য সচিব তানভীর,উপজেলা বিএনপির অন্যতম সদস্য সুবাস দাস, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শাহাজাহান সিরাজ শিপন,উপজেলা ক্রীড়া বিষয় সম্পাদক মশিউর রহমান,পৌর যুবদলের আহ্বায়ক আরিফ মাসুম পল্লব, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান চৌধুরী আকাশ সহ শিক্ষক কর্মকর্তা কর্মচারী গণ উপস্থিত ছিলেন।
নবীনবরণ অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও বরণের মাধ্যমে কলেজের শিক্ষা কার্যক্রমে স্বাগত জানানো হয়। এ সময় কলেজের শিক্ষক, আমন্ত্রিত অতিথি এবং বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের কলেজ জীবনের নতুন অধ্যায়কে স্বাগত জানানো হয়। শিক্ষাজীবনে নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা, নৈতিকতা ও দায়িত্বশীলতার গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
নতুন শিক্ষার্থীদের আগমনকে কেন্দ্র করে কলেজ প্রাঙ্গণে শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিদের উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।৷
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন