সদর উপজেলায় পরিবেশ দূষণ রোধ ও অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিচালিত অভিযানে একটি ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। এ সময় ইটভাটাটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আজ বুধবার জেলা প্রশাসন, ঠাকুরগাঁও এবং পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে সদর উপজেলার বাহাদুরপাড়া এলাকায় অবস্থিত মেসার্স এম এফ বি নামের অবৈধ ইটভাটাটি চিমনিসহ ভেঙে দেওয়া হয়।
একই সঙ্গে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী ইটভাটাটিকে এক লাখ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।
অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোহাম্মদ রায়হান মোবাইল কোর্ট পরিচালনা করেন।
পরিবেশ অধিদপ্তরের ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তামিম হাসান প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।
এ সময় পুলিশ ও আনসার সদস্যরা অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন।
জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে পরিবেশ সুরক্ষা এবং অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন