দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বিভিন্ন ইউনিয়নের পঙ্গু ও অসহায় ব্যক্তিদের চলাচলের সুবিধার্থে হুইলচেয়ার এবং দুঃস্থ ও অসহায় নারীদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
২০২৬–২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) থেকে বরাদ্দকৃত অর্থায়নে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ, বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়া (এমপি)।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ফাতেহা তুজ জোহরা, সহকারী কমিশনার(ভূমি) শাহনাজ আফরোজ, আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ মমিনুল ইসলাম (মনিন)সহ দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের সুবিধাবঞ্চিত নারীদের হাতে সেলাই মেশিন এবং পঙ্গু ও অসহায় ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার তুলে দেওয়া হয়।
সংশ্লিষ্টরা জানান, এ ধরনের উদ্যোগের মূল লক্ষ্য হলো অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন, নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, আত্মনির্ভরশীল করেদাও গড়ে তোলা এবং প্রতিবন্ধী ও চলাচলে অক্ষম ব্যক্তিদের জীবনযাত্রা সহজ করা।
মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নের অংশ হিসেবে ভবিষ্যতেও অসহায় মানুষের কল্যাণে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন