প্রতি বছরের মত এবার গণেশতলা রায় সাহেব বাড়ী শ্রী শ্রী গিরিধারী জিউ মন্দির প্রাঙ্গণে অধিবাস এর মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে ১৬ প্রহরব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান ও বিশিষ্ট ব্যবসায়ী অসুস্থ্য কমল কুমার দাস (গণেশত) এর আশু রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা।
রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠান পরিচালনা করেন মৃদুল বসাক। স্বাগত বক্তব্য ও সঞ্চালকের দায়িত্ব পালন করেন শ্রী শ্রী গিরিধারী জিউ মন্দির কমিটির আহবায়ক সুশীল চন্দ্র দাস তিনি উপস্থিত ভক্তবৃন্দদের জানান, বেশ কিছুদিন ধরে বিশিষ্ট ব্যবসায়ী কমল কুমার দাস (গণেশ) জটিল রোগে ভুগছিলেন। তার উন্নত চিকিৎসার জন্য তাকে বর্তমানে ঢাকার স্কোফার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণের জন্য চিকিৎসকরা তাকে আয়সিইউতে রেখেছেন।
আমাদের বিশ্বাস এই শুভ দিনে শত শত ভক্তবৃন্দের প্রার্থনায় গণেশদা আমাদের মাঝে ফিরে আসবেন। তিনি আরও জানান, আজ থেকে ১৬ প্রহব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু হচ্ছে এবং ২৭ নভেম্বর দুপুর ১টায় মহাপ্রভুর ভোগারতি, মহন্ত বিদায় অতঃপঃ ভক্তবৃন্দের মাঝে মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে ১৬ প্রহরব্যাপী শ্রী শ্রীমহানাম যজ্ঞানুষ্ঠান সমাপ্তি ঘটবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন