দিনাজপুরের নবাবগঞ্জে ২৫ নভেম্বর বুধবার সকালে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র-ছাত্রীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাছুমা বেগম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব ইউনুছ আলী, উপজেলা বিএনপির সহ-সভাপতি ওয়াহেদুজ্জামান সবুজ, স্বেচ্ছাসেবকদেলর আহ্বায়ক সাজ্জাদ আল মামুন, সদস্য আলহাজ্ব শরিফুল ইসলাম, সাবেক ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম ডাব্লিউ,কৃষকদলের সভাপতি কবিরুল ইসলাম বকুল, সমাজসেবক মোঃ বজলুর রহমান ও ম্যানেজিং কমিটির সদস্য মোঃ জাফর ইকবাল মুক্তার।
এ সময় অতিথিরা বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও জীবনের সফলতা কামনা করেন। পরে শিক্ষার্থীদের কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন