নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা রুখতে বিচারহীনতার অপসংস্কৃতি ভাঙার আহ্বান জানানোর মধ্যদিয়ে গাইবান্ধায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের কর্মসূচি শুরু হয়েছে। বুধবার সকালে গাইবান্ধা প্রেসক্লাবে মতবিনিময়ে বাংলাদেশ মহিলা পরিষদ ১০ডিসেম্বর পর্যন্ত কর্মসূচি তুলে ধরে। মতবিনিময়ে বক্তব্য দেন বাংলাদেশ মহিলা পরিষদ, গাইবান্ধা জেলা শাখার সভাপতি মাহফুজা খানম মিতা, সাধারণ সম্পাদক রিকতু প্রসাদ, লিগ্যাল এইড সম্পাদক নিয়াজ আকতার ইয়াসমিন, পরিবেশ সম্পাদক বিথী বেগম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মনিকা গুপ্ত প্রমুখ।
মতবিনিময়কালে জানানো হয়, ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হবে। এবারের প্রতিপাদ্য হচ্ছে 'নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা রুখতে এক হও: বিচার ও সুরক্ষা কর: বিচারহীনতার অপসংস্কৃতি ভাঙো।
মহিলা পরিষদ, জেলা শাখা সাইবার বুলিং, যৌন হয়রানি ও মাদকাসক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে তরুণ তরুণীদের নিয়ে আলোচনা অনুষ্ঠান, নারী ও কন্যা শিশুর প্রতি সব ধরনের সহিংসতাসহ জলবায়ু পরিবর্তনের অভিঘাত সম্পর্কে সচেতনতা সৃষ্টির কর্মসূচি গ্রহণ করেছে। এছাড়াও মতবিনিময় সভা, উঠান বৈঠক, প্রশিক্ষণ,ও মানবাধিকার দিবস পালনসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
বক্তারা বলেন, নারী নির্যাতন প্রতিরোধে শুধু আইন প্রণয়নই যথেষ্ট নয়,দ্রুত বিচার, অপরাধীর শাস্তি এবং নির্যাতনের শিকার নারী-শিশুর নিরাপত্তা ও পুনর্বাসন নিশ্চিত করা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন