দিনাজপুরের কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, উপজেলা কৃষি অফিস চত্বরে ২০২৬-২০২৭ অর্থ বছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় চাষীর মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে সরিষা ও গম এর আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনা মুল্যে ২ হাজার ২শত জন সরিষা চাষীর মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন করেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম এমপি।
এসময় উপস্থিত ছিলেন, কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীম, কৃষি কর্মকর্তা মোঃ জাহিদুর রহমান, বিএনপির সভাপতি গোলাম মোস্তফা বাদশা ও সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ শামীম আলী, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোঃ নুর ইসলামসহ সংশ্লিষ্ট ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন