দিনাজপুরের হাকিমপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় মোঃ আশরাফ মন্ডল (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার আশরাফ মন্ডল হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর (মালেপাড়া) গ্রামের মৃত আফসার আলী মন্ডলের ছেলে। তাঁর মা মৃত অলিমন।
হাকিমপুর থানা সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় হাকিমপুর থানায় ২৬ নভেম্বর মামলা নম্বর ১১ এবং জিআর নম্বর ২২৩ নথিভুক্ত হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিকে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন