পাবনা সুইটস ও ডেইরী ক্যাসেল এর স্বত্ত্বাধিকারী, বাংলাদেশ রেস্তেঁারা মালিক সমিতির কেন্দ্রীয় কামিটির সদস্য ও দিনাজপুর জেলা শাখার সাবেক সভাপতি, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সাবেক পরিচালক, দিনাজপুর রাজ দেবোত্তর এস্টেটের নির্বাহী সদস্য, জিয়া হার্ট ফাউন্ডেশন, চক্ষু হাসপাতাল, অরবিন্দ শিশু হাসপাতাল, দিনাজপুর ইনস্টিটিউট, নবরূপী’র আজীবন সদস্য শ্যামল কুমার ঘোষ গত ২৫ নভেম্বর দিবাগত রাত ২টা ২৫ মিনিটে ঢাকা কন্টিনেন্টাল ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইহলোকের সকল মায়া ত্যাগ করে পরলোক গমণ করেছেন (ঔঁ দিব্যান লোকান স্বগচ্ছুতু)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী, ২ পুত্র, ভাই, পুত্রবধুসহ অগণিত আত্মিয়-স্বজন, বন্ধু-বান্ধব রেখে যান।
২৬ নভেম্বর বৃহস্পতিবার রাজ ১০টায় ফুলতলা কেন্দ্রীয় মহাশ্মশানে অন্তষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়েছে এবং ওইদিন সন্ধ্যা সাড়ে ৭টায় দক্ষিণ মুন্সিপাড়াস্থ নিজ বাসভবনে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও বাংলাদেশ রেস্তেঁারা মালিক সমিতি দিনাজপুর জেলা শাখার আহবায়ক সমর ঘোষ ও সদস্য সচিব আশরাফুল ইসলাম বাচ্চুর নেতৃত্বে সমিতির সকল সদস্যবৃন্দ, আত্মিয়-স্বজন, বন্ধু-বান্ধব শেষ শ্রদ্ধাঞ্জলি জানায়। তঁার অকাল মৃত্যুতে বাংলাদেশ রেস্তেঁারা মালিক সমিতি দিনাজপুর জেলা শাখার নেতৃবৃন্দ ও দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি, দিনাজপুর রাজ দেবোত্তর এস্টেট, জিয়া হার্ট ফাউন্ডেশন, চক্ষু হাসপাতাল, অরবিন্দ শিশু হাসপাতাল, দিনাজপুর ইনস্টিটিউট, নবরূপী’র আজীবন সদস্য শ্যামল কুমার ঘোষের স্বর্গীয় আত্মা কামনা করে শোকবার্তায় তারা জানায় সৃষ্টিকর্তা তাকে স্বর্গবাসী করুন এবং পরিবারের সদস্যদের স্বজন হারানোর এই শোক সইবার ক্ষমতা দিন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন