রংপুরের পীরগাছায় বন্যপ্রাণী শিকার প্রতিরোধে ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশ (WSRTBD) ও বন বিভাগের সহায়তায় অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে একজন বয়স্ক শিকারির বসতবাড়ি থেকে ৮টি ঘুঘু এবং পাখি শিকারে ব্যবহৃত ৪টি ফাঁদ উদ্ধার করা হয়।
উদ্ধার করা ৮টি ঘুঘুর মধ্যে ৬টি বাচ্চা ঘুঘু থাকায় সেগুলো বন বিভাগের তত্ত্বাবধানে রাখা হয়েছে। বাচ্চাগুলোর নিরাপত্তা ও যথাযথ পরিচর্যা নিশ্চিত করে খুব দ্রুতই প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।
বন বিভাগের প্রতিনিধি মঈনউদ্দীন সাক্ষর এর নেতৃত্বে অভিযানে WSRTBD-এর পক্ষ থেকে অংশগ্রহণ করেন প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মাহমুদুল হাসান সোহেল, উদ্ধারকারী মোঃ নুর হাসান নাহিদ, শিক্ষানবিশ সদস্য মোঃ ইসরাফিল, মোঃ সালাউদ্দিন মাসুদ, স্থানীয় প্রাণীপ্রেমী মোঃ রুমন।
বন্যপ্রাণী ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় পাখি শিকার এবং ফাঁদ পেতে বন্যপ্রাণী ধরার মতো কর্মকাণ্ড বন্ধ করা অত্যন্ত জরুরি। বন্যপ্রাণী সংরক্ষণে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টা ও জনসচেতনতা একান্ত প্রয়োজন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন