গ্রামবাংলা ঐতিহ্যবাহী ঘৌড় দৌড় প্রতিযোগিতা ঘিরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে। ঘোড়ার ক্ষিপ্রগতির দৌড়, প্রতিযোগীদের হাড্ডাহাড্ডি লড়াই আর দর্শকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো মাঠ। বিভিন্ন জেলা থেকে আসা ৫০টি ঘোড়ার অংশগ্রহণে জমজমাট এ প্রতিযোগিতা দেখতে ভিড় করেন হাজারো মানুষ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলার শুখানপুকুরী ইউনিয়নের কার্তিকতলা ভূল্লী নদীর মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দ্বিতীয়বারের মতো কার্তিকতলা যুব সমাজের উদ্যোগে আয়োজিত এ ঘৌড় দৌড় প্রতিযোগিতা ঘিরে সকাল থেকেই স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন