রংপুরের উত্তম-বারঘরিয়া, হাজীরহাটে অবস্থিত স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (SRB-13)-এর আয়োজনে অনুষ্ঠিত নৈশভোজে অংশগ্রহণ করেন রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ, বিপিএম।
অনুষ্ঠানে রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব মু. মাহবুবুর রশীদ, পিপিএম এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (SRB-13), রংপুরের সিও ও কমান্ড্যান্ট, অতিরিক্ত ডিআইজি জনাব মোঃ আব্দুর রাজ্জাক, আরআরএফ রংপুরসহ বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ ও ব্যাটালিয়নের সদস্যগণ উপস্থিত ছিলেন।
নৈশভোজ উপলক্ষে আয়োজিত এ সৌহার্দ্যপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তাগণ পারস্পরিক কুশল বিনিময় করেন। এ সময় পুলিশ বাহিনীর বিভিন্ন ইউনিটের মধ্যে পারস্পরিক সমন্বয়, পেশাগত সহযোগিতা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত নৈশভোজটি বিভিন্ন পুলিশ ইউনিটের সদস্যদের পারস্পরিক সম্প্রীতি ও বন্ধন দৃঢ় করার এক আন্তরিক মিলনমেলায় পরিণত হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন