দিনাজপুরের বীরগঞ্জে অভিযান চালিয়ে ২৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় বীরগঞ্জ পৌর সভার সাবেক কাউন্সিলর আশরাফুল আলম ফুলি (৪৫)কে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বীরগঞ্জ থানা পুলিশ।
আটক আশরাফুল আলম ফুলি বীরগঞ্জ পৌরশহরের কলেজ মোড়ের ইউসুফ আলীর ছেলে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বীরগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের উত্তর সুজালপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উত্তর সুজালপুর এলাকার আশরাফুল আলম ওরফে ফুলির বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে ব্যাগে ২০০ পিস এবং অপর একটি প্যাকেটে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ২৪০ পিস ইয়াবার আনুমানিক মূল্য ৭২ হাজার টাকা।
এ ঘটনায় মাদকদ্রব্য জেলা নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃপক্ষ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী বীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।
বীরগঞ্জ থানার এসআই মোঃ রায়হান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আইনি কার্যক্রম অব্যাহত রয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন