দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার ভোগনগর ইউনিয়নের ভোগনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উক্ত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও ৮নং ভোগনগর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক।
এ সময় বিদ্যালয়ের অভিভাবক সদস্য, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও শিক্ষাজীবনের সফলতা কামনা করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানানো হয়।
তিনি শিক্ষার্থীদের আগামী দিনের পথচলায় শুভকামনা জানান।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন